নামাযের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব

মুক্তাদীর জন্য তাশাহহুদ পড়া জরুরী কি-না?


 জিজ্ঞাসাঃ


আমি জানি ইামামের কিরাআত মুক্তাদির জন্য যথেষ্ট । সে মতে আমার জিজ্ঞাসা হল- ইমামের কিরাআত যদি মুক্তাদির জন্য যথেষ্ট হয় তাহলে ইামামের তাশাহহুদ মুক্তাদির জন্য যথেষ্ট হবে না কেন ?


জবাবঃ 


হাদীসে এতটুকুই পাওয়া গিয়েছে যে, ইমামের কিরাআত মুক্তাদির জন্য যথেষ্ট । যেমন হাদীস শরীফে আছে- যে ব্যক্তির ইমাম থাকে, তার ইমামের কিরাআতই তার জন্য কিরাআত (মুসলিম শরীফ) এমনিভাবে এ ব্যাপারে আরো অনেক হাদীস আছে । কিন্তু তাশাহহুদে ব্যাপারে এরকম কোন হাদীসে নেই বিধায় তাশাহহুদ মুক্তাদীকে ভিন্নভাবেই পড়তে হবে । এমনিভাবে কিরাআত ব্যতীত অন্যান্য সকল দু‘আ-তাসবীহ মুক্তাদীদের পড়তে হবে । [শামী, ১ : ৪৭০ পৃঃ]


No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.