উযু ব্যতীত নামায পড়া

 উযু  ব্যতীত নামায পড়া


জিজ্ঞাসাঃ


কেউ ভুলবশতঃ উযু ব্যতীত নামায আদায় করার পর ওয়াক্ত শেষ হয়ে গেলে স্মরণ হল। এমতাবস্থায় তার করণীয় কি?


জবাবঃ


এমতাবস্থায় করণীয় হল- উযু করে পুনরায় উক্ত নামায আদায় করে নিতে হবে । কারণ, নামাযের জন্য পাক পবিত্র হওয়া শর্ত। তাই তিনি পূর্বে যে নামাযটি আদায় করেছেন তা আদায় হয় ‍নি। অতএব, সে নামাযটি উযু করে অর্থাৎ পাক পবিত্রতা অর্জন করে পুনরায় আদায় করা জরুরী। অসতর্কতার দরুন আল্লাহর দরবারে ইস্তিগফার করবে। [প্রমাণঃ মিশকাত শরীফ ৪০, আবু দাউদ শরীফ ১:৮৭ # শামী ১:৮৭ # তিরমিযী ১:৩]


No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.