জমি ও ব্যবসা সামগ্রী থাকা অবস্থায় হজ্জের হুকুম
জিজ্ঞাসাঃ
যদি কারো নিকট প্রয়োজনের অতিরিক্ত নগদ ক্যাশ না থাকলেও কি হজ্জ ফরয হতে পারে? বিস্তারিত জানিয়ে বাধিত করেবেন।
জবাবঃ
হ্যাঁ, প্রয়োজন হতে অতিরিক্ত নগদ ক্যাশ না থাকলেও কোন ব্যক্তির উপর হজ্জ ফরয হতে পারে। যেমন কোন ব্যক্তির নিকট অতিরিক্ত জমি-জমা, প্লট ও ব্যবসার সামগ্রী ইত্যাদি রয়েছে, তা হতে কিছু বিক্রি করলে হজ্জের খরচ হয়ে যায় এরং অবশিষ্ট দ্বারা উক্ত ব্যক্তি ফিরে আসা পর্যন্ত নিজ পরিবার-পরিজনের প্রয়োজনীয় হাজত পূর্ণ হয়ে যায়। তাহলে এমন সব ব্যক্তিবর্গের উপর উক্ত সম্পদ বিক্রি করে হজ্জ করা ফরয। সুতরাং নগদ ক্যাশ হাতে না থাকলেও হজ্জ ফরয হতে পারে। (প্রমাণঃ আহসানুল ফাতাওয়া ৪:৫৩২ #মু‘আল্লিমুল হজ্জাজ ৮১)
No comments