তাওয়াফ অবস্থায় দৃষ্টি
জিজ্ঞাসাঃ
তাওয়াফ করার সময় দৃষ্টি কোন দিকে রাখতে হবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন?
জবাবঃ
তাওয়াফ করার সময় কা’বার দিকে মুখ বা পিঠ করা ঠিক নয়। বরং সিজদার দিকে অর্থাৎ নীচের দিকে চোখের দৃষ্টি রেখে তাওয়াফ করা মুস্তাহাব। তবে হাজরে আসওয়াদ বা সেদিকে হতে কিংবা লাঠি ইত্যাদি উঠিয়ে চুম্বনের সময় কা’বার দিকে নযর করতে পারে। (প্রমাণঃ আহসানুল ফাতাওয়া ৪:৫৪৭# মু’আল্লিমুল হুজ্জাজ ১৩০)
وينبغي ان لا يجاوز بصره محل مشيه كالمصلي لايجاوز بصره محل سجوده لانه الادب الذي يحصل به اجتماع القلب. (غنية الناسك:65)
No comments