রোযা অবস্থায় ভুলে স্ত্রী সহবাস করা
জিজ্ঞাসাঃ
রমাযানের দিনে রোযার কথা ভুলে গিয়ে স্ত্রী সহবাস করলে তার সম্পর্কে শরী‘আতের বিধান কী?
জবাবঃ
স্বামী স্ত্রী উভয়ে রোযার কথা ভুলে গিয়ে রোযা অবস্থায় দিনে সহবাস করলে রোযার কোন ক্ষতি হবে না। তবে মনে হওয়ার সাথে সাথে সহবাস ত্যাগ করতে হবে, নতুবা রোযা ভেঙ্গে যাবে।
No comments