নামাযের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব
তাশাহুদের পূর্বে আঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়া
জিজ্ঞাসাঃ
নামাযের মধ্যে প্রথম ও দ্বিতীয় বৈঠকে তাশাহহুদের পূর্বে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়া যাবে কি-না ?
জবাবঃ
নামাযের মধ্যে প্রথম রাকা‘আতের শুরুতে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এবং অন্যান্য রাকা‘আতে সূরা ফাতিহার পূর্বে এবং সূরা ফাতিহার পরে অন্য সূরা শুরু থেকে পড়লে, তার শুরুতে বিসমিল্লাহ পড়ার হুকুম। এছাড়া নামাযের মধ্যে অন্য কোথাও আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ার নিয়ম নেই। সুতরাং তাশাহহুদের পূর্বে বিসমিল্লাহ পড়ার দরকার নেই। অবশ্য কেউ পড়লে নামাযের কোন ক্ষতি হবে না। [প্রমাণঃ ফাতাওয়া দারুল উলূম, ২ : ১৯৯ # শামী, ১ : ৪৭৫-৬]
No comments